শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

খেলাধুলা শারীর ও মনকে সতেজ রাখে: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মো: কামরুজ্জামান হারুন / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর উপজেলায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।


সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যতম একটি বিষয়। খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশ হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিটি পর্যায়ে খেলাধুলা অব্যাহত রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন তা বাস্তবায়ন করছেন।


এমএ কুদ্দুস আরো বলেন, আজকের এই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হতে পারে নাই, তাদের হতাশ হওয়ার কিছু নেই। পরের বার সফল হতে চেস্টা করতে হবে। মতলব উত্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাই।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান এর সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ