শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

হরিণাঘাটে ফেরি থেকে পণ্যবাহী ট্রাক নদী‌তে

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণাঘাট এলাকায় ফেরি থেকে নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। এতে অ‌ল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও সহকারী। ট্রাক উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর ঘাট বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই নদীতে পড়ে যায়। এ সময় ফেরিতে আরও কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।

বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. তুষার ব‌লেন, এ ঘটনায় তদন্ত হ‌চ্ছে। ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন। দুর্ঘটনায় ফে‌রির মাস্টার ও কর্মচারী‌দের কোনো গা‌ফিল‌তি আ‌ছে কি না তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

ট্রাকচালক জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলাম। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল। সকালে স্থানীয় ডুবুরি দিয়ে ট্রাকের সন্ধান পাওয়া গেছে।

চাঁদপুর বন্দর কর্মকর্তা‌ ব‌লেন, রা‌তে ঘটনা‌টি ঘ‌টে‌ছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী অক্ষত র‌য়ে‌ছে। ট্রাক‌টি উদ্ধা‌রে কাজ চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ