শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নতুন সিইসি হাবিবুল আউয়াল

দর্পণ ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার নতুন সিইসি এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারী করা হয়েছে।

নতুন এই নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহান হাবীব খান।

নতুন সিইসি হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল আউয়াল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে অবসর নেন ২০১৭ সালে।

বিসিএস ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা ধর্ম, সংসদ সচিবালয়ে সচিব ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি।

দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল আউয়াল নেতৃতত্বাধীন এই কমিশনের পরিচালনায় দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন হলেও কবে নাগাদ তারা শপথ নেবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি করতে গত বছরের ২০ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়, যা চলে ১৭ জানুয়ারি পর্যন্ত। এসব সংলাপে আমন্ত্রিত ৩২টি দলের মধ্যে থেকে অংশ নেয় ২৫টি।

এ বছরের ২৭ জানুয়ারি ইসি নিয়োগের আইন সংসদে পাস হয়। এরপর রাষ্ট্রপতি গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করে দেন।

৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম বৈঠক করে এই সার্চ কমিটি। এরপর ৮ ফেব্রুয়ারি সার্চ কমিটি দ্বিতীয় বৈঠক করে নিবন্ধিত দল, সংগঠন ও ব্যক্তিগত পর্যায়ে নাম সংগ্রহ করে।

পরে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। যারা নাম জমা দেয়নি, তাদের জন্য সময় বাড়ানোর ঘোষণা আসে ১৩ ফেব্রুয়ারি।

পরদিন ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি বিদায় নেয় এবং ইসিতে নিয়োগের জন্য প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।

১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। পরদিন কমিটির সভায় তিন শতাধিক নাম যাচাই-বাছাই এবং ১৯ ফেব্রুয়ারি পঞ্চম সভায় তালিকা ২০ জনে নামিয়ে আনা হয়।

২০ ফেব্রুয়ারি কমিটির ষষ্ঠ সভায় ১২/১৩ জনের নামের তালিকা করা হয় এবং ২২ ফেব্রুয়ারি সপ্তম সভায় ১০ জনের তালিকা চূড়ান্ত হয়।

এরপর ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয় সার্চ কমিটি। যেখান থেকে এই নতুন কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


এই ক্যাটাগরির আরো সংবাদ