শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

আন্দোলনে যুবকরাই সম্মুখ সারির ভূমিকা রেখেছিল: সাইয়্যিদ সাইফুদ্দীন

মো: কামরুজ্জামান হারুন / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

জঙ্গিবাদ, মাদক ও যৌতুকের বিরুদ্ধে গণশপথে হাজার হাজার যুব ও তরুণের অংশগ্রহণে ২৪ ফেব্র“য়ারি বৃহস্পতিবার মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র ৫৫তম খোশরোজ শরীফ ও মইনীয়া যুব ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জদানশীন ও পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট আওলাদে রাসূল (দ.), শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে সকল ক্ষেত্রে জাতিকে হতাশা ও অনৈতিকতার হাত থেকে রক্ষা করতে। ঘুষ, দুর্নীতিসহ সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণ আন্দোলন-সংগ্রামে তরুণরাই সম্মুখ সারির ভূমিকা রেখেছিল। সেই তরুণরাই আজ সীমাহীন অবক্ষয়ে নিমজ্জিত ও পথভ্রান্ত। ফলে তারুণ্যের ক্ষয়, লয় ও পশ্চাদগামিতা দেখে আমরা আজ গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যুব মহাসমাবেশে বলেন, তোমাদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশকে কাক্সিক্ষত সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। কীর্তিমান ওলী-মনীষীদের জীবনাদর্শের আলোকে তোমাদের গড়ে ওঠতে হবে। তাহলে দেশ-জাতির কাক্সিক্ষত উন্নতি ও সমৃদ্ধি আসবে। তিনি মাদক, নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে মইনীয়া যুব ফোরামের কর্মীদের প্রতি আহ্বান জানান।


 সভাপতির বক্তব্যে মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী বলেছেন যুব তরুণরাই আগামী দিনে দেশের হাল ধরবে। তাই তাদেরকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়াই বড় চ্যালেঞ্জ। যুব তরুণদের মাঝে নীতি-নৈতিকতা ও আদর্শের দীক্ষায় উজ্জ্বীবিত করা জরুরি। মইনীয়া যুব ফোরামকে আদর্শিক প্লাটফরম উল্লেখ করে যুব তরুণদেরকে এ যুব সংগঠনে সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি।


 বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সাইয়্যিদ হাসাইন-এ-মইনুদ্দীন। প্রধান বক্তা ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইন।

অতিথি ও আলোচক ছিলেন মইনীয়া যুব ফোরামের সহ-সভাপতি খলিফা শাহ মোহাম্মদ আবুল কালাম সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, সহ-সাধারণ সম্পাদক জিএম রাব্বি,প্রচার সম্পাদক শরীফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন প্রমুখ।


খোশরোজ শরীফ ও মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচিতে ছিল প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি, মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, গবেষণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, করোনা কালীনসহ বিভিন্ন সময়ে মইনীয়া যুব ফোরামের সেবামুলক কার্যক্রমের আলোক চিত্র প্রদর্শনী, ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর দুর্লভ আলোক চিত্র ও ভিডিও প্রদর্শনী, ব্লাড গ্র“পিং, কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৭০ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। দেশের নানা এলাকা থেকে মইনীয়া যুব ফোরামের হাজার হাজার নেতাকর্মী যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ