শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় রাষ্টের আইন মেনে চলতে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন

মো: কামরুজ্জামান হারুন / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, আমাদের প্রিয় নবিজী (সা) পৃথিবীতে শুভাগমন করেছেন মানুষকে পৃথিবী ও আখিরাতের জীবনে মুক্তির পথ প্রদর্শনের জন্য। তার আদর্শের মাঝেই মানবজাতির চিরায়ত কল্যাণ নিহিত। সুফি সাধকগণ যুগে যুগে পৃথিবীর কোণে কোণে প্রিয় নবিজী (সা) এর সেই শান্তি, সম্প্রীতি, ভাতৃত্ব ও মানবতার বার্তা পৌঁছে দিয়েছেন, দিচ্ছেন। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে প্রিয় নবিজীর (দ) আদর্শে উজ্জীবীত ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করতে পারলে রাষ্ট্র ও সমাজে কোন বিশৃঙ্খলা, অপশাসন, অরাজকতা, সংঘর্ষ, অন্যায়-অবিচার, বৈষম্য থাকবে না।


সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী এজন্য নবীপ্রেমে উদ্বুদ্ধ ব্যক্তিদেরকে সমাজ ও রাষ্ট্রের  বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত থাকার চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। যাতে করে প্রিয় নবিজী (সা) এর দর্শন ধারণ করে সমগ্র বিশ্ব শান্তির নীড়ে পরিণত হয়।


৩০শে জানুয়ারি রাতে চাঁদপুর জেলার মতলব উত্তরে দক্ষিন রামপুর, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বলেন সর্ব ক্ষেত্রে রাষ্ট্রের আইন মানতে হবে। করোনা টিকা নেওয়ার পরামর্শ দেন।


আলোচক ও অতিথি ছিলেন, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, শাহ মোঃ মনির হোসেন বেপারী, শাহ মোঃ আলমগীর হোসেন,শাহ মোঃ আবদুর রহমান,শাহ মোঃ আব্দুল হান্নান,শাহ মোঃ মিলন মোল্লা, শাহ মোঃ তোফাজ্জল হোসেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার শাহ মোঃ কামরুজ্জামান হারুন, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ