শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

মঈন ম্যাজিকে সমতায় ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলির অলরাউন্ড নৈপূণ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমতা আনলো সফরকারী ইংল্যান্ড। ঝড়গতিতে ৬৩ রান করার পর মঈন বল হাতেও নেন মূল্যবান দুটি উইকেট।

শনিবার রাতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড ৩৪ রানে হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। ব্যাট হাতে ২৮ বলে ঝড়ো ৬৩ রান করার পর বল হাতে ২৮ রানে ২ উইকেট নেন মঈন আলী। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা।

প্রথম তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া কোন উপায় ছিলো না ইংলিশদের। এমন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ৫৭ বলে ৮৫ রানের জুটি গড়েন জেসন রয় ও জেমস ভিন্স। রয় ৪২ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন। ২৬ বলে ৩৪ রান করেন ভিন্স। দলীয় ৯৭ রানে ৩ উইকেট পতনের পর ব্যাট হাতে নামেন মঈন।

২৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি তুলেন তিনি। হাফ-সেঞ্চুরির আগে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডারের ১৮তম ওভারে চার বাউন্ডারিতে ২৮ রান তুলেন এই অলরাউন্ডার। শেষ ওভারের প্রথম বলে সেই হোল্ডারের শিকার হন মঈন। তার আগে ১ চার ও ৭ ছক্কায় ৬৩ রান করেন তিনি।

চতুর্থ উইকেটে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৩৪ বলে ৬৫ রান যোগ করেন মঈন। এতেই বড় স্কোরের ভিত পায় ইংল্যান্ড। শেষ দিকে ৪ বলে ২টি ছক্কায় স্যাম বিলিংসের অপরাজিত ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তুলে ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ৪৪ রানে ৩টি উইকেট নেন।

জয়ের জন্য ১৯৪ রানের টার্গেটে শুরুটা বেশ ভালই হয়েছিল স্বাগতিকদের। ৪৪ বলে ৬৪ রানের সূচনা করেন ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মায়ার্স। সিরিজে প্রথমবারের মত খেলতে নেমে ২৩ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন মায়ার্স। কিংয়ের ব্যাট থেকে আসে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারই শিকার হন মঈনের।

মিডল-অর্ডারে এ ম্যাচে সুবিধা করতে পারেননি আগের ম্যাচের দুই হিরো নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। পুরান ১৬ বলে ২২ ও পাওয়েল ৫ রান করেন। আগের ম্যাচে পুরান ৭০ ও পাওয়েল ১০৭ রান করেছিলেন।

দলীয় ৯৭ রানে পুরান-পাওয়েলে বিদায়ের পর শেষ ৩৯ বলে ৯৭ রানের দরকার ছিলো ওয়েস্ট ইন্ডিজের। এতে মারমুখী হয়ে উঠেন হোল্ডার। অধিনায়ক কাইরন পোলার্ডকে নিয়ে ২৩ বলে ৪৭ রান তুলেন তিনি। ২৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৬ রান করে ফিরেন হোল্ডার।

হোল্ডারের আউটের পর ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে ১২ বলে ৪৯ রানের প্রয়োজনে ঝড় তুলতে পারেননি পোলার্ড। ১৫৯ রানের শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

অলরাউন্ডার পারফর্মেন্সে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের মঈন আলী।

সোমবার রাত ২টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।


এই ক্যাটাগরির আরো সংবাদ