শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে: শাহজাহান মিয়া

মো: মহসিন মিয়া, হাইমচর / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা। প্রতিবাদ সমাবেশে তিনি তার বক্তব্যে বলেন- দীর্ঘ ১৩ বছরের ইতিহাসে যার উন্নয়নে বিন্দুমাত্র দুর্নীতির অবকাশ নেই, তাঁকে এবং তার পরিবারকে নিয়ে আজ মিথ্যাচারে লিপ্ত হয়েছে স্বাধীনতা বিরোধী একটি চক্র।
তিনি বলেন, ডা. দিপু মনির বিরুদ্ধে মিথ্যাচার কখনোই মেনে নেওয়া হবে না। ‘যুগে যুগে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সৃষ্টি হয় না। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দেব। মিথ্যাচারকারীরা জনসম্মুখে তাদের বক্তব্য ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে গণআন্দোলন গড়ে তোলা হবে।
রবিবার (৩০ জানুয়ারী) বিকাল ৩টায় আলগী দক্ষিণ ইউনিয়নে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে যুবলীগ নেতা আফজাল হোসেন রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, প্রচার সম্পাদক মোঃ মুনসুর পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ রাজা পাটওয়ারী, আওয়ামী লীগ মুস্তাফিজুর রহমান কাজল পাটওয়ারী, নসু গাজী, বাবু অজয় কুমার মজুমদার প্রমূখ।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী দেওয়ান, মিজান মুন্সি, ছাত্রলীগ নেতা মনির হোসেন আকাশ, রত্ন পাটওয়ারী, সবুজ হোসাইন, সুজন, রায়হান, আসাদুজ্জামান নিবিড়, রাশেদ, শাকিল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ