শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

চরকালিয়া হাই স্কুলের সাবেক শিক্ষক শতবর্শী গাজী আমির হামজা আর বেঁচে নেই

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শতবর্শী গাজী আমির হামজা আর বেঁচে নেই।

শনিবার (২৮ জানুয়ারী)  বেলা  ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহ….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ এশা আমিরাবাদ বাজার মসজিদ  মাঠে মরহুমের জানাযা শেশে পরিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানায়, আমি নিজেও স্যারের ছাত্র। স্যার হাসপাতালে ভর্তি আছে জেনে স্যারের সুস্থ্যতার জন্য আজ শনিবার সকালেই আমরা সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করেছিলাম। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেনো মানবিক গুনাবালী সম্পন্ন আমাদের প্রিয় আমির হামজা স্যারকে বেহেস্তবাসী করেন।

উল্লেখ্য, গাজী আমির হামজা ১৯৬৬ সালের ৫ই মার্চ এই চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন। তখন ছিল স্কুলটির দুঃসময়। তিনি বেতন না নিয়েও শিক্ষকতা চালিয়ে গেছেন। অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার নেশা থেকেই তিনি একাজ করেগেছেন। অবশেষে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে তিনি এই স্কুল থেকেই চাকুরী জীবন থেকে অবসর নেন। এই মানুষ গড়ার কারিগরের অসংখ্য ছাত্র আজ দেশের গুরুত্বপূর্ন স্থানে রয়েছেন। গাজী আমির হামজা যখন এই চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন তখন ৯ম শ্রেনীর ছাত্র পরবর্তীতে অত্র স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করা বাবু মনতোষ মজুমদার বলেন, আমির হামজা স্যার ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের এবং ভদ্র-শান্ত স্বভাবের মানুষ। শিক্ষক হিসাবে উনি ছিলেন খুবই ধৈর্যশীল ও পরিশ্রমী।


এই ক্যাটাগরির আরো সংবাদ