শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সরকারের নীরবতাকে দুর্বলতা ভাববেন না: কাদের

দর্পণ রিপোর্ট / ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপিকে হুশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে।

শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। তাই সবাকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিযে দেশ বিদেশে বসে বিএনপি ও তার দোসররা কল্পিত কাহিনী প্রচার করছে। সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে তারা দেশের ইমেজও নষ্ট করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশের স্বাধীনতা মনেপ্রাণে এখনও মেনে নিতে পারেনি, তাই বিজয়ের মাসেও তারা অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধুর ভাস্কর্যেরও অবমাননা করেছে।

বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিএনপিকে ভোটের কোকিল অবহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য  নয়।

এসময় কবিরহাট প্রান্তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরমেয়র জহিরুল ইসলাম রায়হান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ