শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর বদলে জিয়াউর রহমানের ভাষণ : অধ্যক্ষকে অব্যাহতি

দর্পন রিপোর্ট / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

বিজয় দিবসের কর্মসূচিতে বঙ্গবন্ধুর বদলে জিয়াউর রহমানের ভাষণ বাজানোর কারণে রাজশাহীর তানোর আবদুল করিম সরকার সরকারি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজয় দিবসের কর্মসূচিতে বঙ্গবন্ধুর বদলে জিয়াউর রহমানের ভাষণ বাজানোর বিষয়টি তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের নির্দেশে বিষয়টির তদন্ত করা হয়েছে। প্রমাণ পাওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ইউএনও আরও জানান, জিয়াউর রহমানের ভাষণ বাজানোর বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদফতরে অবহিত করা হয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, বিজয় দিবসের সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধুর বদলে জিয়াউর রহমানের ভাষণ বাজানো হলে ঘটনাটি টের পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ছুটে গিয়ে জিয়াউর রহমানের ভাষণ বাজানো বন্ধ করেন। কলেজ অধ্যক্ষের এমন দায়িত্ব অবহেলায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ