শিরোনাম
মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ওমরাহ পালনে নতুন বিধি-নিষেধ আরোপ

দর্পণ ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

পবিত্র কাবা প্রাঙ্গণে ওমরাযাত্রীদের জন্য তাওয়াফের সারি কমিয়েছে সৌদি আরব সরকার। দেশটিতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এখন এই সারি কমিয়ে ৩৪টি করা হয়েছে। এ ছাড়া পবত্রি মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ সব স্থানে স্বাস্থ্যবিধি অনুসরণ আবারও বাধ্যতামূলক করা হয়েছে। খবর আরব নিউজের।
খবরে বলা হয়েছে, পবিত্র কাবা প্রাঙ্গণের ৩৪ সারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়েছে। এ ছাড়া মাস্ক পরা, হাত ধৌত করা, জায়নামাজ নেওয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগে ওমরাহবিষয়ক পরিচালক প্রকৌশলি আয়মান ফালামবান এসব কথা জানান।
তিনি আরও জানান, মুসল্লি, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের পবিত্র মসজিদুল হারামে প্রবেশের সময়সূচিও বেধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় ‘ইতামারনা’ অ্যাপের সাহায্যে নির্ধারিত সময়েই মসজিদে প্রবেশ করতে হচ্ছে সবাইকে।
এ ছাড়া প্রতিদিন অন্তত ১০ বার সব স্থাপনা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ধোয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ