শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

অনন্য মাইলফলকের সামনে মুশফিক

স্পোর্টস ডেস্ক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। আর মাত্র ১৪৪টি রান করতে পারলেই প্রেস্টিজিয়াস সেই মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। দেশের প্রথম ব্যাটার হিসেবে প্রবেশ করবেন টেস্ট ক্রিকেটের ৫ হাজার রানের এলিট ক্লাবে। 

মাউন্ট মঙ্গানুইতে শনিবার থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে আর মাত্র ১৪৪টি রান করলেই পাঁচ হাজার রান পূর্ণ হবে মুশফিকের। ৭৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৪ হাজার ৮৫৬ রান আছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটারের নামের পাশে।

নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত ৪ টেস্টের ৮ ইনিংসে ২২২ রান করেছেন মুশফিক। যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি।

আর দেশের মাটিতে খেলা চার টেস্ট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৮টি টেস্ট খেলে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন টাইগার এই মিডল অর্ডার ব্যাটার। এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৪৪টি রান। পারবেন কি মুশফিক?


এই ক্যাটাগরির আরো সংবাদ