শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

নীলকমলের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাসেরের সংবাদ সম্মেলন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ ভোটের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের  আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাসের। শুক্রবার (৩১ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাব, হাইমচর এ এই সংবাদ সম্মেলন করেন তিনি।


চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাসের সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন, আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন সরদার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পরে লেগেছে।  বহিরাগত ভাড়াটিয়া গুন্ডাপান্ডা ভাড়া করে নীলকমল ইউনিয়নে তার নির্বাচনী প্রচার প্রচারনায় বাধা সৃষ্টি করছে। তার কর্মিদের সামনে নৌকায় ভোট না দিলে  ভোটারদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাউদ আল নাসের আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন সরদার তার কর্মীর গর্ভবতি স্ত্রীকে অসুস্থ্য সাজিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করিয়ে আমাকে হয়রানী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাউদ আল নাসেরের নির্বাচনী প্রচারণা নির্বিঘ্ন করতে এবং তার কর্মীরা যেন প্রতিপক্ষের হামলা মামলায় জড়িত না হয় এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহোযোগীতা কামনা করেছেন তিনি। তিনি নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা যেন তাদের পচন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই লক্ষে অতিরিক্ত পুলিশ, প্রশাসন ও প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট দেয়ার দাবী জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক মোল্লাহ, জেলা ছাত্রলীগের সদস্য ফাহাদ আল নাসের, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি ফারুকুল ইসলাম, সহ সভাপতি মহাসিন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, প্রচার সম্পাদক সবুজ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ