শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সাকিবকে হত্যা করতে ফেসবুক লাইভে এসে হুমকি

নিজস্ব প্রতিবেদক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
সংগৃহীত ছবি

কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন করায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছে এক যুবক।  

গত ১৫ই নভেম্বর (রবিবার) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে হত্যার হুমকি দেন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার।

তিনি বলেন, ‘সাকিবকে হত্যা করতে প্রয়োজনে সিলেট থেকে হেঁটে ঢাকায় যাব। ‘Mohsin Talukdar’ নামের আইডি থেকে ওই যুবক এই লাইভ ভিডিওটি প্রচার করেন।

সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যা করার কথা বলেন মহসিন। এসময় তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে এসে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাইতে বলেন।

এসময় তিনি বলেন, কারও চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না। বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সব সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ভিডিও দুটি সরানো হয়নি।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিংকটি হস্তান্তর করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ