শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সম্পর্ক মজবুত করতে ঘুম থেকে উঠেই কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

দিনের শুরুটা দারুণভাবে হলে সারাটাদিনই ভালো যায়। সম্পর্কের ক্ষেত্রেও এই কথাটি একেবারে সত্যি। দিন শুরুর সময়টা বেশিরভাগ যুগলই একগাদা কাজ করতে করতেই কাটিয়ে দেন। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট, এরপরেই অফিসে দৌড়। একে অপরের সঙ্গে কথা বলারও সময় পান না অনেকে।  

বিশেষজ্ঞরা বলছেন একের পর এক সকাল এভাবেই কাটাতে থাকলে নিজেদের মধ্যে কখনোই সম্পর্ক গাঢ় হয় না। তাদের মতে, সকালটাকেই করে তুলতে হবে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

কীভাবে সেই কাজ করা সম্ভব? 

  • সকালে উঠে এক-অপরকে হাসিমুখে গুডমর্নিং বলুন। এইটুকু কথাই অনেকটা কাজে দেবে। দেখবেন দারুণভাবে দিনটা শুরু হয়ে গেল। এরপর নিজের গতিতেই সব চলতে থাকবে।
  • যখনই সময় পাবেন না কেন, একে অপরের প্রশংসা করুন এবং ধন্যবাদ দিন। প্রশংসা করার জন্য খুব বড় কারণ খুঁজবেন না। যেমন-কফি ভালো হয়েছে, তোমাকে দেখতে সুন্দর লাগছে ইত্যাদি ধরনের কথা।
  • প্রশংসা পেলে মানবদেহের মস্তিষ্ক থেকে সেরোটনিন হরমোন নি:সরণ হয়। যা মানুষের মন ভালো রাখে।
  • ছুটির দিনে সঙ্গীর সঙ্গে সকালটা শুরু হোক এককাপ কফি হাতে। সঙ্গে ভালোবাসার গুটুরগুটুর গল্প।
  • যে কোনও পরিস্থিতিকে আনন্দে পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্য হাসির থেকে বড় হাতিয়ার আর নেই। তাই সময় পেলেই হাসুন। প্রয়োজনে মজার গল্প বলুন। কারণ হাসলে শরীরে ভালো থাকার হরমোনের নিঃসরণ বাড়ে। এতে মন ভালো থাকে, ফলে সম্পর্কও মজবুত হয়। (সূত্র: এই সময়)


এই ক্যাটাগরির আরো সংবাদ