শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

চাঁদপুর বড় স্টেশন মোলহেড এখন ‘বঙ্গবন্ধু পার্ক’

এস. কাউসার, চাঁদপুর / ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের প্রধান পর্যটন স্পট তিন নদীর মোহনায় অবস্থিত বড় স্টেশন মোলহেডকে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে নামকরণের অনুমোদন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

ট্রাস্টের প্রধান নিবার্হী কর্মকর্তা মাশুরা হোসেনের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।চাঁদপুর বড় স্টেশন মোলহেড এখন 'বঙ্গবন্ধু পার্ক'

জানা যায়, গত ৯ জুন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের পর্যটন স্পট মোলহেডের বড় স্টেশন এলাকা ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে নামকরণের প্রসঙ্গে অনুমতি আবেদন করেন।

তার আবেদনের প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টি’-এর ট্রাস্টি বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ‘বঙ্গবন্ধু পার্ক’ নামে নামকরণের অনুমতি প্রদান করা হয়।চাঁদপুর জেলার দর্শনীয় স্থান চাঁদপুর বড় স্টেশন ! | Jannatun Naime

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমি যোগদানের পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই স্থানটিকে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামের প্রস্তাবনাটি প্রেরণ করি।

যেহেতু বঙ্গবন্ধু বা তার পরিবারের কোন সদস্যের নামে কোন স্থাপনা তৈরীর ক্ষেত্রে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুমোদন প্রয়োজন হয় তাই এতদিন নামটি প্রস্তাবনায় ছিল। এখন তা কার্যকর করা হবে। আশা করছি ১৬ ডিসেম্বরের আগেই নতুন নামের কার্যক্রম চালু করা হবে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ