শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শেষ হলো সেনাবাহিনীর সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা

দর্পণ ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ সেনাবাহিনীর সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বুধবার (১ ডিসেম্বর) মোমেনশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এরপর তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমেই সেনাবাহিনী অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ২৯টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মেজর ইউনিট হতে ১০ পদাতিক ডিভিশন এর ১ বীর দল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন এর ১৪ ই বেংগল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

অপর দিকে মাইনর ইউনিট হতে ৫৫ পদাতিক ডিভিশন এর সদর দপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ৩৩ পদাতিক ডিভিশনের ৩৯ ডিভিশন লোকেটিং ব্যাটারী দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক আব্দুল্লাহ শেখ শ্রেষ্ঠ ফায়ারার, ৫৫ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল মোঃ রবিউল ইসলাম ২য় শ্রেষ্ঠ ফায়ারার এবং ‘সেন্ট্রাল অ্যামোনিশন ডেপো’ দলের ওয়ারেন্ট অফিসার মোঃ আজিজুল হক ৩য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

বাংলাদেশ সেনাবাহিনী সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ঘাটাইল অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পেশাগত উৎকর্ষতা এবং ফায়ারিং এ দক্ষতা অর্জন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। করোনা মহামারীর স্বাস্থ্য ঝুঁকি কাটিয়ে ওঠে এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন ফায়ারিং অনুশীলনে মনোনিবেশ করে। সেনাবাহিনীর প্রশিক্ষণের মান উন্নয়নে অদ্যকার প্রতিযোগিতা অনুপ্রেরণার উৎস যোগাবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ