শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

জানুয়ারিতে শিক্ষকরা জিপিএফ পাবেন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

আসছে জানুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেনারেল প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ) যাবে অনলাইনে। ইএফটির মাধ্যমে শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতনভাতা দেয়ার সময় তা কেটে রাখা হবে।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারীদের জিপিএফ ফান্ড কেটে রাখার নির্দেশ দিয়ে সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, ডিভিশনাল কন্ট্রোল অব অ্যাকাউন্ট, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্তকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। এদিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত নির্দেশনাটি পৌঁছেছে।

এ আদেশের ফলে প্রাথমিকের নন-গেজেটেড শিক্ষকদের জিপিএফ ফান্ড যাবে অনলাইনে বেতন পাওয়ার শুরু থেকেই। আর আগের জিপিএফ ফান্ডের টাকাও অনলাইন কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হবে।

  • তথ্যসূত্র :যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ