কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত পাঁচ পুকুরিয়া গ্রামে দারুল হুদা আল ইসলামিয়া ক্বওমী মাদরাসার ১ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ফয়সাল আমিনের সঞ্চালনায় সভাপতি মুফতি ফয়জুল্লাহর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বয়ান রাখেন জামিয়া নূরিয়া টঙ্গী গাজীপুরের সিনিয়র মুহাদ্দিস আল্লামা নজীর আহমেদ।
বিশেষ মেহমান হিসেবে বয়ান রাখেন উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, শাহরাস্তি খেড়িগর মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমেদ। এ ছাড়া আলেম ওলামা মাশায়েখগণ বয়ান পেশ করেন। উক্ত মাহফিলে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান মনযোগ সহ বয়ান শুনেন।