শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে: মায়া চৌধুরী

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নৌকার প্রশ্নে কোন আপোষ নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি আজ (৩০ অক্টোবর) বিকেলে মতলব উত্তরের মোহনপুরে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতিকে দলীয় প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুলকে মনোনীত করেছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করবো। এজন্য সকল মতানৈক্য ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


মায়া চৌধুরী আরো বলেন, নৌকা সব সময়ই সত্য ও ন্যায়ের প্রতিক হিসেবে মানুষের মুক্তি ও গনতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা, উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক নৌকা, নৌকা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতীক। আপনারা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে নির্বাচিত করবেন।


মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর মাষ্টার, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তপাদার, সাবেক চাঁদপুর ছাত্রলীগের সহ-সভাপতি এ্যাড. সেলিম মিয়া, উপজেলা যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, উপজেলা শ্রমিকলীগ নেতা খোরশেদ চৌধুরী। এ সময় মোহনপুর ইউনিয়নের সর্বোস্তরের জনগন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ