শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নন্দীগ্রামে ৫নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের সময়ে কিছু উন্নয়ন বার্তা

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৫০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে, ৫নং ভাটগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সময় কালে কিছু উন্নয়নের কথা জানিয়েছেন ইউনিয়নবাসী সহ তার ভক্ত সমর্থকরা।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভক্ত সমর্থকরা জানান, আজ থেকে ২যুগ পূর্বে বর্তমান চেয়ারম্যানের পিতা মরহুম নশরতুল্ল্যা চেয়ারম্যানের সময় কালে ১৯৭০ সালে অত্র ইউনিয়নে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি হয়েছে যা ইউনিয়ন বাসীর বৃহৎ উন্নয়ন। আবার দীর্ঘ ২যুগ পর তার ছেলে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদের সময়ে ইউনিয়ন বাসী পেয়েছে ইউনিয়ন পরিষদের নতুন ভবন এবং বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অত্যাধুনিক ভবন যা দীর্ঘ দিন ধরে জনগনের প্রানের দাবী ছিল।

এছাড়াও ইউনিয়ন পরিষদ হয়রানী মুক্ত রাখতে বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যেমন জন্ম নিবন্ধন সহ কোন সার্টিফিকেট প্রাপ্তির বিষয়ে ইউনিয়ন বাসী কোন হয়রানীর শিকার হয়নি এবং এ পর্যন্ত কারো কোন অভিযোগ নেই। যা অন্যান্য ইউনিয়নের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে। সরকারি কার্ডের ক্ষেত্রেও কোন প্রকার দূর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, আর বিশেষ করে চেয়ারম্যানের নিকট সরকারি অনুদানের কার্ড যে পরিমান আসে তার চাইতে অসহায় মানুষের সংখা বেশী হওয়ায় চেয়ারম্যান দোষী হয়, আসলে চেয়ারম্যানদের কিছুই করার থাকেনা।

বর্তমান চেয়ারম্যান রাস্তাঘাটের উন্নয়নে সরকারী অনুদানের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও ইট বালি কিনে গ্রামের মানুষদের সাথে নিয়ে সেচ্ছাশ্রমে রাস্তার গর্ত সংস্কার সহ ইট সোলিংয়ের কাজ করেছে যা নিউজে পাওয়া যায়। আসলে সরকার যতটুকু রাস্তা তৈরির অনুমোদন দিবে ততটুকু রাস্তাই তো হবে চেয়ারম্যানদের বাড়তি কোন কিছুই করার থাকেনা।

এছাড়াও বর্তমান চেয়ারম্যানের সময়ে ইউনিয়ন মাদক মুক্ত হয়েছে, দু একজন মাদক সেবি ছাড়া কোন ব্যাবসায়ী নেই বললেই চলে। তার সময়ে ইউনিয়নে ইভটিজিং, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, ছিনতাই রাহাজানি শুন্যের কোঠায়। চেয়ারম্যান হিসাবে সে প্রভাব বিস্তার করেনি। বর্তমান চেয়ারম্যান কর্তৃক অন্যায় ভাবে কোন পরিবার মামলা হামলার শিকার হয়নি। এক কথায় এই পর্যন্ত বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দূর্নীতির কোথাও কোন অভিযোগ পাওয়া যায়নি। ইউনিয়ন বাসী স্বাধীন ভাবে জীবন যাপন করেছে। একটা চেয়ারম্যানের কাছে চাওয়ার আর কি থাকতে পারে। আসন্ন ইউপি নির্বাচনে পুনরায় আবুল কালাম আজাদ চেয়ারম্যান নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তার ভক্ত সমর্থকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ