শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

বাংলাদেশ কখনই সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্রয় দেবে না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি )

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ কখনই সাম্প্রদায়িক রাজনীতির প্রশ্রয় দেবে না।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, ততদিন আমাদের দেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। একটি অপশক্তি তাদের ব্যক্তিস্বার্থে দেশে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করেছে, কিন্তু জনগণ তা গ্রহণ করেনি।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে ভারত সরকারের উপহার দেওয়া দুটি আধুনিক লাইফ সাপোর্ট সিস্টেম অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ।

ভারতীয় রাষ্ট্রদূত দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও তার দেশ আজীবন বন্ধু। ‘কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় বাংলাদেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারতও বন্ধু হিসেবে বাংলাদেশকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’


এই ক্যাটাগরির আরো সংবাদ