চাঁদপুর শহরের কুখ্যাত মাদক কারবারি শাওনকে ১১০ পিস ইয়াবা সহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আমদের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাওন পাটওয়ারী (২৮) নামে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।শাওন পাটওয়ারী চেয়ারম্যানঘাট জিটিরোড পাটওয়ারী বাড়ীর মৃত রাজ্জাক পাটোয়ারীর ছেলে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বসতঘর থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
চাঁদপুর জেলা ডিএসসি’র সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বলেন, এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেলথানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও তারা জানায়।