শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্ব আগামীকাল: স্বাস্থ্য অধিদপ্তর

দর্পণ ডেস্ক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের দ্বিতীয় পর্ব আগামীকাল শুরু হবে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতির ভ্যাকসিন বিষয়ক নির্দেশনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল সারা দেশে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তবে প্রয়োজন হলে ক্যাম্পেইনের সময় বাড়ানো হবে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কার্যক্রমের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল, সেটার দ্বিতীয় পর্ব আগামীকাল হবে। সে জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি, জেলা-উপজেলায় মাইকিং করা হয়েছে। আমরা সবাইকে অবহিত করেছি, প্রত্যেক জায়গায় ভ্যাকসিন এবং লজিস্টিক পৌঁছে দেওয়া হয়েছে।

শামসুল হক বলেন, এই ক্যাম্পেইনে শুধুমাত্র দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে। যারা গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ পেয়েছেন, তারাই শুধু এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। কেন্দ্র পরিবর্তন করে কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ