চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি০-১ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন সংক্রান্ত উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতি১ এর সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডে ( আরইবি)’র চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মঈন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ হোসেন পাটওয়ারী পরিচালক অর্থ, (বাপবিবো) ঢাকা, মোঃ কেফায়েত উল্লাহ (সিনিয়র জেনারেল ম্যানেজার চাঁদপুর পবিস ১), সহকারী প্রকৌশলী মোঃ সফিকুর রহমান (বাপবিবো) চাঁদপুর ও প্রকাশ কুমার সাহা এ,জি,এম (জিএস) চাঁদপুর পবিস ১।
বক্তারা সৌর বিদ্যুতের বিভিন্ন নিয়ম কানুন এবং সোলার প্যানেল প্যাকেজে কি কি উপকরন থাকবে তা তুলে ধরেন এবং জনস্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১১ নং গোহাট দক্ষিন ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১কচুয়া জোনাল অফিসের সিনিয়র ডিজিএম মোঃ বেলায়েত হোসেন, উক্ত ইউনিয়ন পরিষদের পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার কৃষক ও সচেতন নাগরিকবৃন্দ।