শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মতলব ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৬ হাজর ৮’শ ১৪ পরিবার

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৬ হাজার ৮’শ ১৪ হতদরিদ্রদের পরিবার।


সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস ও মার্চ-এপ্রিল মোট পাঁচ মাস ১০টাকা কেজি দরে চাল বিতরণ করছে সরকার। ইতোমধ্যে মতলব উত্তরে ১৪ টিঁ ইউনিয়নের ১৬ জন নিযুক্ত ডিলার খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করেছেন। সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন এ চাল বিতরণ করছেন। কার্ডধারী প্রত্যেক পরিবার পাবেন সর্বোচ্চ ৩০ কেজি চাল।


গ্রামে বসবাসরত হতদরিদ্র ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম, বিধবা, তালাক প্রাপ্তা, স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল বয়স্ক নারী প্রধান পরিবার এবং যে সব দুঃস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী রয়েছে তারা এ তালিকায় অগ্রাধিকার পাবেন। এমন নির্দেশনার আলোকে তালিকা তৈরি করে কার্ডধারী পরিবার ১০টাকা কেজি দরে মাসে একবার ৩০ কেজি করে চাল ক্রয় করছেন। মতলব উত্তর ১৪ টি ইউনিয়নে এমন কার্ডধারী হতদরিদ্র্র ৬ হাজার ৮’শ ১৪ পরিবার টানা তিন মাস চাল পাচ্ছেন।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইউব আলী বলেন, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০টাকা কেজি দরে চাল সরকার খাদ্য বিভাগের মাধ্যমে পরিচালনা করে থাকে। চাল বিক্রি কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে একজন করে তদারকি কর্মকর্তা সার্বক্ষণিক দেখভাল করছেন। কোনো ডিলারের অনিয়ম পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণে অনিয়ম পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ