শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

করোনার কারণে অন্য চিকিৎসা যেন ব্যাহত না হয়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

করোনাভাইরাসের চিকিৎসার কারণে অন্য রোগের চিকিৎসা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখতে বলছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি করোনা মোকাবিলায় বিএসএমএমইউ’র ভূমিকার প্রশংসা করেন এবং চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি করোনা চিকিৎসার জন্য অন্য রোগের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখতে বলেন।

উপ-প্রেস সচিব জানান, এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে রোগ নির্ণয়, চিকিৎসা সেবা প্রদান এবং রোগী ও স্বজনদের প্রতি সেবা প্রদানকারীদের আচরণের ক্ষেত্রে সর্বোচ্চ আস্থা ও স্বস্তির জায়গায় পরিণত করতে হবে।’

তিনি বিএসএমএমইউ’কে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সাক্ষাতের সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাতের সময় বিএসএমএমইউ প্রতিনিধিদলে ছিলেন প্রো-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ