শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

কচুয়ায় ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসনের উচ্ছেদ অভিযান

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর মধ্য বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। বুধবার  সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের লোকজনের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদকৃতপ্রতিষ্ঠান গুলো হলো: আনোয়ার উল্যাহ’র রাজ হোটেল, শাহজাহান প্রধানীয়ার ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিট গোলাম মোস্তফার আলামিন সুপার মার্কেট,কামাল হোসেন প্রধানীয়ার জে.কে শপিং সেন্টার ও জাকির হোসেনের আলপনা টেইলার্স।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান জানান, ‘জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত জায়গা লীজ গ্রহনের পর শর্ত ভঙ্গ করে দ্বিতল ভবন ও ছাদ নির্মান করার অভিযোগে ব্যবসায়ীদের কে ২০১৬ সালে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়। উপযুক্ত কারন দর্শানোর জবাব দিতে ব্যর্থ হওয়ায় জেলা পরিষদ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার রায়ের অনুসারে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।’এদিকে ক্ষতিগ্রস্থ রাজ হোটেলের মালিক আনোয়ার উল্যাহ ও ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিটের মালিক মরহুম খলিলুর রহমানের পুত্র শাহজাহান প্রধানীয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০১৬ সালে ছাদ নির্মানের বিষয়ে আমাদেরকে নোটিশ দেয়া হলেও পরবর্তীতে নতুন করে আর কোনো নোটিশ দেয়া হয়নি। জেলা পরিষদের জায়গায় লীজ নিয়ে ২০১০ সালে এ বাজারের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দ্বিতল ও ত্রিতল হিসেবে নির্মান করে ব্যবসায় কার্য পরিচালনা করে আসছে। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অথচ আমাদের প্রতিষ্ঠান গুলো উচ্ছেদ করে আমাদের প্রতি জুলুম করা হয়েছে।’

তারা ছাদ নির্মাণ প্রসঙ্গে বলেন, রহিমানগর বাজারে প্রায়ই চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাই চুরি ও অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পেতে স্থায়ী ভাবে ছাদ নির্মাণ করি। আমাদেরকে যদি উচ্ছেদের পূর্বে নোটিশ প্রদান করা হতো তাহলে আমরা এতো বড় ক্ষতির শিকার হতাম না।


এই ক্যাটাগরির আরো সংবাদ