শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

কোর অব মিলিটারী পুলিশ’র বাৎসরিক অধিনায়ক সম্মেলন’২১ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারী পুলিশ (সিএমপি) এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২১ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এ্যান্ড স্কুল (সিএমপিসিএ্যান্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও সিএমপি এর ৬ষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
বিজ্ঞাপন

সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং সিএমপি এর অধিনায়কগণের উদ্দেশ্যে তার দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে সিএমপি এর ১৭ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির স্মরণে সিএমপিসিএ্যান্ডএস এ নবনির্মিত স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ এর শুভ উদ্বোধন করেন এবং সেখানে তিনি একটি ছাতিম গাছের চারা রোপণ করেন। এছাড়া, সিএমপিসিএন্ডএস সেন্টারে তিনি ‘মেজর জেনারেল জয়নুল আবেদীন অডিটোরিয়াম’ এর নামফলক উন্মোচন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ