শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম সমুদ্রবন্দর এখন আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ

নিজস্ব প্রতিবেদক / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বিশ্ব অর্থনীতিতে এখন গুরুত্বপূর্ণ ভূমিকায়,সমুদ্র। আর ব্লু ইকোনমির সফলতা নির্ভর করে সমুদ্রের নিরাপত্তার ওপর। নিজ জলসমুদ্রে ডাকাতি বা চুরির মতো ঘটনা বন্ধ করে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে অনেকটাই আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপদ করেছে, বাংলাদেশ কোস্টগার্ড। আন্তর্জাতিক সংস্থা মেরিটাইম ব্যুরোর সবশেষ অর্ধ-বার্ষিক প্রতিবেদনে, জিরো পাইরেসিতে এখন দেশের এ সমুদ্রবন্দর। জিরো পাইরেসির এমন সফলতা ধরে রাখতে, নিজ সংস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, স্টক হোল্ডারদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে, কোস্ট গার্ড।

বিশাল জনগোষ্ঠীর আগামীর অর্থনীতি নির্ভর করছে, সমুদ্রের নানা সম্পদ ও তার ব্যবহারের ওপর। জলসীমা অরক্ষিত থাকলে, আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ, জাহাজে পণ্য পরিবহনে নিরুৎসাহসহ ব্যয়বহুল হিসেবে চিহ্নিত হয় বন্দর।

বহিঃনোঙ্গরে জাহাজগুলোতে প্রায়ই মালামাল চুরি বা ডাকাতি করে আসছিলো কিছু দুষ্কৃতিকারী।

কোস্ট গার্ডের ক্যাপটেন কাজী শাহ্ আলম বলেন,এ বিষয় গুলো তদারকি করার জন্য গোয়েন্দা বাহিনী নিয়োগ করা হয়েছে এবং হাই স্পিড বোর্ড রাখা হয়েছে কুইক রেস্পন্সের জন্য

নিয়মিত টহল আর গোয়েন্দা তৎপরতায় চট্টগ্রাম বন্দর ও তার বহিঃনোঙ্গরকে এখন নিরাপদ করছে, কোস্টগার্ড। আন্তর্জাতিক সংস্থা মেরিটাইম ব্যুরোর সবশেষ অর্ধ-বার্ষিক প্রতিবেদনে, জিরো পাইরেসিতে এখন দেশের এ সমুদ্রবন্দর।

ক্যাপটেন কাজী শাহ্ আলম আরো বলেন,শেষ নয় মাসে বাংলাদেশে কোনো পাইরেসি হয়নি,২০২১ সালেও যেনো এই ধারাবাহিকতা বজায় থাকে তার জন্য সম্পূর্ণ চেষ্টা করবেন তারা। বড় জাহাজ ও বোট পেট্রোলিংয়ের মাধ্যমে, বঙ্গোপসাগরে অপরাধ নিয়ন্ত্রণ করে আসছে, কোস্টগার্ড।


এই ক্যাটাগরির আরো সংবাদ