শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

রহস্যে ঘেরা “অনন্য কালো ধুতরা”

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৭৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ধুতরা বা ধুতরো নামে এ গাছটি মতলব উত্তরে সবার কাছে পরিচিত। ভেষজ গুণাগুণের পাশাপাশি কালো ধুতরা গাছের ফুলের সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। বাংলাদেশের প্রায় সব জায়গায় অযত্নে-অবহেলার মাঝে ধুতরা গাছ জন্মাতে দেখা যায়। সাধারণত ভিজে স্যাঁতসেঁতে মাটিতে এ গাছ জন্মাতে বেশি দেখা যায়। তাছাড়া আবর্জনা পচা স্তুপের ধার,মতলব উত্তরের বেড়ীবাঁধ, রাস্তার ধার, পতিত জমি, বন-জঙ্গল, নদীর ধার, ভেষজ বাগান ও প্রায় সব ধরনের মাটিতে ধুতরা গাছ চোখে পড়ে।


File:Sacred Datura Fruit.jpg - Wikimedia Commonsগাছের শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে, ফুল দেখতে লম্বাকৃতির। ধুতরা গাছের দু’টি প্রজাতি আমাদের দেশে চোখে পড়ে, সাদা ও কালো রঙের ধুতরা। সাদা জাতের ধুতরার গাছে সাদা রঙের ফুল এবং কালো জাতের ধুতরার সাদা-বেগুণী মিশ্র রঙের ঊর্ধ্বমুখী ফুল। ফুলে মৃদু সুগন্ধ আছে, পড়ন্ত বিকাল থেকে সন্ধ্যায় গাছে ফুল ফোটে। দিনে রোদের আলোয় ফুল সংকুচিত হয়ে যায়, সন্ধ্যায় পুনরায় পাপড়ি মেলে। এভাবে ফুটন্ত ফুল ২-৩ দিন তাজা থেকে ঝরে যায়। ফুলের গঠনবৃত্তির ওপর একই পাপড়িতে পাঁচটি অংশে বিভক্ত পাপড়ি ও ওই পাপড়ির ভেতর থেকে আরো এমন একটি পাপড়ি সজ্জিত অবস্থায় থাকে। ধুতরা স্বপরাগায়িত ফুল, ফুলের ভেতর পুংদ- ও গর্ভমু- অবস্থিত। ফুল শেষে গাছে ফল হয়, ফল গোলাকার, ফলের গা ছোট ছোট কাঁটায় ভরা থাকে। ফলের ভেতরের বীজের মাধ্যমে বংশবিস্তার ঘটে। লাড়ুর মত গোল ফলের চারিদিকে ছোট ছোট কাঁটা আছে, তাই এই গাছের আর একটি শব্দনাম ‘কন্টফল’। কোন পশুপক্ষ এর পাতা বা ফুল খায় না।


এই গাছটির ইংরেজি নাম Datura, Jimsonweed, Stinkweed, Madapple, Thornapple, Stramonium উদ্ভিদতাত্ত্বিক নাম Datura Stramonium. গোত্র Soalanaceae. গাছ ঝাড়বিশিষ্ট আকারের, উচ্চতায় প্রায় এক মিটারের মতো হয়।


ছেংগারচর বাজারের সাধনা ঔষধালয়ের হেকিম  মকবুল খান বলেন, “কোনো কোনো মানুষের সঙ্গে ধুতরা গাছটির সরাসরি পরিচয় না থাকলেও প্রায় মানুষের কাছে ধুতরা গাছটি যেন বিপজ্জনক এক উদ্ভিদ। কারণ হিসেবে কালো ধুতরা গাছের বিভিন্ন অংশে থাকা ভেষজ গুণাগুণ যা অতিমাত্রায় ব্যবহার বা তার অপব্যবহার।”


তিনি আরও বলেন, “সত্যিকার অর্থে ধুতরা গাছের পাতা, ফুল, ফল, বীজ ভেষজ গুণসম্পন্ন। গাছের ব্যবহার্য অংশ আয়ুর্বেদিক, ইউনানি ও হেকিমি শাস্ত্রবিদরা যুগ যুগ ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করে আসছেন।” তবে বর্তমানে কালো ধুতরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মতলব উত্তরে আগের মতো এখন আর তেমন  চোখে পড়ে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ