শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংসদের ১৪তম অধিবেশন শুরু

দর্পণ ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
ফাইল ফটো ।

করোনা সংক্রমণেই মাঝেই জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এবারের অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস।

অধিবেশনের শুরুতে প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, আবদুল মমিন মন্ডল, আনিসুল ইসলাম মাহমুদ, শেখ এ্যনি রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
পরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে একটি অধ্যাদেশ উত্থাপন করেন। এরপর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। চলতি সংসদের কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, তোফাজ্জল হোসেন সরকার, জামাল উদ্দিন আহম্মদ, খুররম খান চৌধুরী, মো. রেজা খান জাহানারা বেগম এবং আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া গণসংগীত শিল্পী ফকির আলমগীর, গীতিকার ফজল-এ-খোদা, হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এসএ সামাদ, ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং, জার্মানির ফটুবলার গার্ড মুলার, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জমান আহমেদের মা শামসুন্নাহার বেগম, সংসদ সদস্য মমতা হেনা লাভলীর মা আনোয়ারা খানম, সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মানোয়ারা বেগম, সাবেক তথ্য কমিশনার আবু তাহের, কুরিয়ারচর গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী মুছা মিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম, সংসদ সচিবালয়ের সাবেক সচিব আবুল হাশেম, সংসদ সচিবালয়ের পরিচ্ছন্নতাকর্মী শংকরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

করোনার কারণে এবারও শুক্রবার অধিবেশন বসবে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। এ ছাড়া ২ ও ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে এই অধিবেশন চলবে।

কোভিড-১৯ সংক্রমণের কারণে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন। তবে এবারও সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না সাংবাদিকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ