শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে অবহেলিত রাস্তা সংস্কার করলেন গ্রামবাসী

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

ভোট এলেই মেলে শুধু প্রতিশ্রুতি। কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগনের দুঃখ-দুর্দশার খবর রাখেন না কেউ। মাত্র এক কিলোমিটার ইটের রাস্তার । আর এই রাস্তা দিয়ে দুটি গ্রামের মানুষের চলাচল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী।

অবশেষে গ্রামবাসী চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছেন। ঘটনাটি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামে । সেখানকার বাসিন্দারা গত সোমবার (৩০শে আগস্ট) থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। ওই কাজ শেষ হতে আরও দু-এক দিন লাগবে বলে জানিয়েছেন তাঁরা।

জানা যায়, সিধইল মসজিদ কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফটিক এর নেতৃত্বে গ্রামে থেকে উত্তোলন করা হয় চাঁদা, আর সেই চাঁদার টাকায় ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ শুরু করেন সিধইল গ্রামবাসী। এবিষয়ে সিধইল মসজিদ কমিটির সাধারণ-সম্পাদক মোঃ বাবলু মিঞা বলেন, এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কেউ কোন উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগটা নিয়েছি।

রাস্তার বিষয়ে ইজিবাইক চালক ফরিদ ও অটোরিক্সা চালক আব্দুস ছালাম মিঞা জানান, প্রতিদিন দু-তিন টি গাড়ি উল্টে যায় এই রাস্তায়, অনেকের আবার গাড়ি উল্টে আহত হয়ে হাসপাতালেও যেতে হয়েছে। ভোটের আগে প্রার্থীরা কথা দিয়ে গেলেও ভোটের পরে তাদের কোন খোঁজ থাকেনা। এমন কি ফোন করেও মিলেনা কোন আশ্বাস।

অবশেষ বাধ্যহয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম (ফটিক), সাধারণ-সম্পাদক মোঃ বাবলু মিঞা, ক্যাশিয়ার মোঃ সামছুল প্রামানিক, সদস্য বাদল খাঁ, লুৎফর রহমান ভুট্টু, আব্দুস ছামাদ, আলম ফকির সহ গ্রামবাসীর নিজ অর্থায়নে উক্ত রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ