শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

চাঁদপুরে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁদপুর প্রতিনিধি / ৫১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের মানবিক সহায়তা সারা জেলায় এক অনন্য নজির । করোনাকালে অসহায়, গরীব-দু:স্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে পুলিশ সুপার  যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা সারা জেলায় অনন্য নজিরস্থাপন করেছে ।


করোনার সংক্রমণরোধে আরোপিত লকডাউনে শ্রমজীবী ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর আয়ের পথ সংকুচিত হয়েছে। এছাড়া, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার  করোনার শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে অব্যাহতভাবে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তাররি ধারাবাহিকতায় আজওচাঁদপুরে জেলা পুলিশের উদ্যোগে পাঁচ শতাধিক  কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা পুলিশ লাইনস  এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।প্রাণ-আরএফএল এর  নিজস্ব অর্থায়নে জেলা পুলিশের ব্যবস্থাপনায়  এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।


এ সময় পুলিশ সুপার জানান, বিট পুলিশিং সেবার মাধ্যমে থানা ভিত্তিক প্রত্যেকটা বিটে কর্মহীন,অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের কাছে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিবে জেলা পুলিশ, চাঁদপুর। দেশের এই দুঃসময় কাটিয়ে উঠার পরও অসহায়, কর্মহীন, বাস্তুহারা, দুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  সুদীপ্ত রায়, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁদপুর  প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটোয়ারী , এদিন করোনা স্বাস্থ্যবিধি মেনে অসহায় ব্যক্তিরা খাদ্যসামগ্রী গ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ