শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

জিয়া কতোজন মুক্তিযোদ্ধা হত্যা করেছে তার হিসাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ব্যুরো / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন: জিয়াউর রহমান কতোজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে তার হিসাব জনগণকে দিতে হবে। 

আজ শুক্রবার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আয়োজিত শোক দিবসের আলোচনা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও করোনাকালীন লকডাউনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ তেজগাঁও কলেজ শাখা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিলেন কিছু কুচক্রী মহল, তারা জানত বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর রক্ত যদি বেঁচে থাকে তাইলে তাদের পরিকল্পনা কোনদিন সফল হবে না, তাই তারা শিশু রাসেলকেও হত্যা করেছে, হত্যা করে তারা বসে থাকেনি, তারা তার পরিবারের নামে বিভিন্ন গুজব ছড়িয়েছে যাতে দেশের মানুষ তার পরিবারকে ঘৃণা করে।

‘‘কিন্তু সত্য কোন দিন চাপা থাকে না, ইতিহাস যারা বিকৃতি করেছিল আজ তারাই ইতিহাস হয়ে গেছে, দেশের জনগণ বিশ্বাস রেখেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ওপর, আর সেই বিশ্বাসের মর্যাদা দিতে শত বাধা বিপত্তি উপেক্ষা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ দেশ মধ্যম আয়ের দেশ, আজ নিজেদের অর্থে পদ্মা ব্রিজ হচ্ছে।’’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ঘাতকের রক্ত যাদের শরীরে সঞ্চারিত তারা আজও আগষ্ট মাস এলেই উজ্জীবিত হওয়ার চেষ্টা করে। তারা দেশের অগ্রগতিকে টেনে ধরতে চায় কিন্তু তারা তা কোন দিনও পারবে না, কারণ আমাদের আছে একজন জননী জননেত্রী শেখ হাসিনা, আসুন সবাই দেশ ও জনগণের স্বার্থে এক সাথে কাজ করি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। ১৫ আগস্টের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী করোনা কালীন সময়ে লকডাউনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তৃতা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কমিশনার ফরিদুর রহমান খান ইরান।


এই ক্যাটাগরির আরো সংবাদ