চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে মোঃ রাহিমুল ইসলাম (১৮) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট ) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর তাজের বাড়িতে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলামের ছোট ছেলে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। বিভিন্নস্থানে খুঁজা- খোঁজির একপর্যায়ে শিশুটির লাশ পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। ওই সময় তারা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







