শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ভারত থেকে এলো উপহারের ৪০ অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

ভারত সরকারের উপহারের তৃতীয় চালানের আরও ৪০টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ সময় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন।

জানা গেছে, বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। এদিকে চলতি বছরের ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণার অংশ হিসেবে আজ সকালে ভারত থেকে পেট্রাপোল হয়ে বেনাপোলে এসেছে আরও ৪০টি অ্যাম্বুলেন্স। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, ভারতের দেয়া উপহারের প্রথম অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। এরপর ৭ আগস্ট ৩০টি ও আজ ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসলো। এ নিয়ে মোট ৭১টি অ্যাম্বুলেন্স এসেছে। উপহার হিসেবে আসা প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ