শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বড়স্টেশন মোলহেড পর্যটনকেন্দ্র যখন মৃত্যুকূপ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকার কাছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর সংযোগ ঘটেছে। নদীগুলো তিন দিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ায় সেখানে সৃষ্টি হয় পানির বিশাল এক ঘূর্ণিস্রোত।

এই দৃশ্যটি দেখতে তিন নদীর মোহনা চাঁদপুর বড়স্টেশন মোলহেডে দর্শনার্থীরা ভিড় জমান। মহামারি করোনাভাইরাস বিপর্যয়ের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে চাঁদপুরের পর্যটনকেন্দ্র বড়স্টেশন মোলহেড।

চারপাশ থেকে তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। ভয়ংকর ওই ঘূর্ণিপাকে কিছু পড়লে তার আর হদিস মেলে না। এমনকি বড় বড় যাত্রীবাহী লঞ্চও তলিয়ে গেছে এখানে। শুধু তাই নয়, প্রতিবছর বর্ষার মৌসুমে অনেক মালবাহী কার্গো তীব্র স্রোতে ডুবে গেছে।

যেগুলোর সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। চাঁদপুরের ত্রিনদীর মিলনস্থলটিকে অনেকে ট্রায়াঙ্গল নামেই চিনেন। বর্ষায় নদীর পানি বৃদ্ধিতে তিন নদীর মিলনস্থল মৃত্যুকূপে পরিণত হয়।

চাঁদপুরে মেঘনা নদীর সীমানা ৩৬০ দশমিক ১১ কিলোমিটার। এর মধ্যে এই নদীগুলো তিন দিক থেকে প্রবাহিত হয়ে মিশে যাওয়ায় এখানে সব সময় পানির বিশাল ঘূর্ণিগর্তের সৃষ্টি হয়। এই ঘূর্ণিগর্তই এলাকাটিকে যাত্রীবাহী লঞ্চ ও জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ২৪ ঘণ্টায় প্রবল ঘূর্ণিস্রোত বইতে থাকে। প্রতি সপ্তাহে ছোট-বড় দুর্ঘটনা ঘটে এই স্থানে। বেশির ভাগই মালবোঝাই জাহাজ কিংবা কার্গোডুবির মতো ঘটনা ঘটছে এখানে। মোহনায় স্রোত থাকায় কখনোই নৌযান উদ্ধার করা সম্ভব হয়ে উঠেনি।

বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, ১৯৯৪ সালে তিন নদীর মিলনস্থলে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে নিমজ্জিত হয় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি দিনার-২। এতে কমপক্ষে দেড়শতাধিক যাত্রীর মৃত্যু হয়। মোহনায় ২০০৩ সালের ৮ জুলাই এমভি নাসরিন-১ লঞ্চ ডুবিতে মারা যান ১১০ জন, নিখোঁজ হন ১৯৯ জন। এছাড়া ২০০৮ সালেও একই স্থানে নৌকাডুবিতে ২ জেলের মৃত্যু হয়। সব লঞ্চেই প্রচুর যাত্রী ছিল। অতিরিক্ত স্রোত থাকার কারণে অধিকাংশ যাত্রী মারা যায়। এ পর্যন্ত এখানে ডুবে যাওয়া কোনো লঞ্চের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া প্রতিবছর বিভিন্ন সময়ে ডুবে যাওয়া কার্গোগুলোরও হদিস মেলেনি।

প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস বলেন, বড়স্টেশন মোলহেডে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ সময় কাটায়। এখানকার পরিবেশ খুবই সুন্দর। বছরের এই সময়ে শুধু এখানে ঘূর্ণিস্রোত সৃষ্টি হয়। স্রোতের কারণে শহররক্ষা বাঁধও ঝুঁকির মধ্যে রয়েছে। বিপরীত পাশের ডুবোচর কেটে ফেললে স্রোতের গতিপথ পরিবর্তন হবে। তখন এখানে ঝুঁকি কমে আসবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক এসএম রিফাত জামিল বলেন, মোলহেডের ঘূর্ণিস্রোত নিয়ে আমাদের বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। এছাড়া চর কাটার বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এখনো আমরা অনুমোদন পাইনি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক কায়সারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা বর্ষার প্রথম মৌসুমেই মোহনায় ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করি। প্রয়োজনছাড়া যাতে এই স্থানে কোনো ট্রলার, স্পিডবোট, কার্গো জাহাজ চলাচল না করে।

যাত্রীবাহী লঞ্চ ও কার্গোগুলোকে যতটুকু সম্ভব ঝুঁকি এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে। পর্যটকরা যাতে এই সময়ে নদীতে না নামেন তার জন্য মাইকিং করা হয়। এছাড়া নির্দেশনা মেনে চলতে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও নৌপুলিশ নদীতে টহল দিয়ে থাকে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ