শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চাঁদপুরে এক দিনে সুস্থ ২২১, মৃত্যু ২

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুর থেকে শনিবার (২১ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে একজন করোনায় এবং অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ সময় সুস্থ হয়েছেন ২২১ জন।

সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদপুরে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে হাজীগঞ্জের বোরখাল এলাকার রুহুল আমিন (৮০) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

অন্যদিকে চাঁদপুর শহরের রহমতপুর কলোনির সামাদ ভূঁইয়া (৮০) শনিবার বেলা ১১টা ১৯ মিনেটের দিকে সদর হাসপাতালে মারা যান। গত ১৮ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা অনুপাতে শনাক্তের হার ১৯ দশমিক ৮৩ শতাংশ। একই দিনে ২২১ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

নতুন আক্রান্তসহ জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৫ জন। জেলায় মোট মারা গেছেন ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ১২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৮০ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ