শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ইমাম হোসাইন (আ:) নিজেকে উৎসর্গ করে ইসলামকে পুনর্জীবন দান করেছেন: সাইয়্যিদ সাইফুদ্দীন

মো: কামরুজ্জামান হারুন / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

ইমাম হোসাইন (আ:) আমাদের জীবনে চিরন্তন অনুপ্রেরণার উৎস। মহান আল্লাহ্ তা’য়ালা ও প্রিয় নবিজী (সা) মা ফাতিমা (আ:), শেরে খোদা মওলা আলি ( আ:) ইমাম হাসান ও হোসাইন (আ:) সহ সকল নবীপরিবারের সদস্যদের মহত্ত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন।

অথচ এত উচ্চ মর্যাদায় আসীন যিনি, সেই মহান ইমাম হোসাইন (আ:) এবং নবী পরিবারের বিরুদ্ধে তরবারি ধরতে পাপিষ্ঠ বর্বর ইয়াজিদ কুণ্ঠাবোধ করে নি। ৬১ হিজরীতে কারবালা প্রান্তরে ইতিহাসের নির্মমতম হত্যাযজ্ঞ চালায় কুখ্যাত ইয়াজিদ। মানবাধিকারের চরমতম লঙ্ঘন আজও কোটি হৃদয়ে রক্ত ঝড়ায়৷ ১০ই মহররম যখন দরজায় কড়া নাড়ে, মু’মিনদের চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হয়।

ক্ষমতালোভী, দুশ্চরিত্র, ইসলামের ঘোরতর শত্রু ইয়াজিদের সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে যখন কেউ প্রতিবাদের সাহস করেনি, দ্বীন ইসলাম ধ্বংসের পথে তখন ইমাম হোসাইন (আ:) ও নবীপরিবারের সদস্যবর্গ প্রিয় নবিজী (সা) এর দ্বীনকে রক্ষার জন্য, ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিলেন।

আজ ঘরে ঘরে অজস্র স্বরে হাসান ও হোসাইন (আ:)এর স্মরণ প্রমাণ করে সত্যের বিজয় অবশ্যম্ভাবী। হোসাইন (রাঃ) তার শাহাদাতের মাধ্যমে চিরঞ্জীব হয়ে মানব অন্তরের রাজত্ব অধিকার করেছেন। আর নিকৃষ্ট ইয়াজিদ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। একইভাবে যারা ইমাম হোসাইন(আ:) ও আহলে বায়াতে রাসুলগণকে ভালোবাসবে তারাও মুক্তির পথ খুঁজে পাবে ; যারা বিদ্বেষ পোষণ করবে কালের গহ্বরে নিশ্চিহ্ন হয়ে যাবে।

শোহাদা-এ-কারবালা ও শায়খুল ইসলাম, হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) স্মরণে ২০শে আগস্ট, রাতে ঢাকার মিরপুরে মাইজভাণ্ডার রাহমানিয়া মইনীয়া কেন্দ্রীয় খানকাহ্ শরীফে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিয় নবিজী (সা) ৩১তম বংশধর, ‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’র প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও আহলে বায়াতে রাসুলগণের প্রতি সালাম প্রেরণ, মুনাজাত, অংশগ্রহণকারী এবং অসহায় দুঃস্থদের মাঝে বিশেষ খাবার বিতরণের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত হয়৷

বক্তব্য রাখেন, মুফতি মাওলানা এইচএম মাকসুদুর রহমান, মুফতি আসমাইন আসরার মাইজভাণ্ডারী, মওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদাপুরী, মাওলানা মনসুর আলি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ