শিরোনাম
চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুর-কক্সবাজার রুটে বিআরটিসি বাস উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চাঁদপুর-কক্সবাজার রুটে বিআরটিসি এসি সার্ভিসের বাস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান।

এ সময় তিনি বলেন,‘বাস ভালো। তাই সেবার মানও ভালো করতে হবে। তাহলে যাত্রী বেশি চলাচল করবে। আরও বাস এ সার্ভিসে সংযুক্ত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো.আবদুল্লাহ আল মাহমুদ জামান ও কুমিল্লা বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার অপারেশন মো.কামরুজ্জামান।

আনুষ্ঠানিকভাবে এ রুটে– ঢাকা-মেট্টো ১৫-৫৯৯৯ বাসটি আজ রাত ৮টায় এর প্রথম যাত্রা শুরু করবে। চট্টগ্রামের আমিরাবাদ বাসটির রাত দেড়টায় যাত্রা বিরতি করে বোর ৫ টায় কক্সবাজার পৌঁছার সিডিউল রয়েছে। এ সার্ভিসটি চালু হলে চাঁদপুর- টু -কক্সবাজার ভ্রমণপিপাসুদের আসা-যাওয়া অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে চাঁদপুর ভ্রমণে আসবেন অনেকে।

বিশেষ করে চাঁদপুরবাসীর কক্সবাজার ভ্রমণ অনেক সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে।

প্রতিদিন রাত ৮ টায় চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড থেকে একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে অপর একটি বাস অনুরূপ সিডিউলে ছেড়ে আসবে।

চাঁদপুর কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ফেরদৌস খান, এ সার্ভিসে জনপ্রতি যাওয়া-আসা একবারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮শ’ টাকা। চাঁদপুর থেকে থেকে কক্সবাজার যেতে ও সেখান থেকে চাঁদপুর আসতে প্রায় ৭ ঘন্টা সময় লাগবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। টিকেট ও অন্যান্য বিষয়ে জানার জন্য ০১৭১২-৮৫৭ ১৮৭ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ