শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এম আলী মজিব

মোসাদ্দেক জুয়েল, হাজীগঞ্জ / ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
সাংবাদিক এম আলী মজিব।

চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান সাংবাদিক এম আলী মজিব।

জানা যায়, তিনি বিগত ১৯৯৮ সাল হতে ২০০৬ সাল পর্যন্ত ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেছিলেন। অতঃপর তিনি ইউনিয়নের যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন সহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে আসছেন।

মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক এম আলী মজিব বলেন, রাজনীতির শুরু থেকেই আমি একজন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগ কর্মী হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে ইউনিয়নবাসীর কাছে। মূলত আমাকে ইউনিয়নের সর্বস্তরের জনগণ চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করেন।

তিনি আরো বলেন, আমাদের এই ইউনিয়নে অনেক অসহায় মানুষ রয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে আমাকে যদি আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচিত হয়ে অসহায় মানুষের জন্য কাজ করতে পারবো। আমি নির্বাচিত হলে গ্রামকে শহর হিসেবে রূপান্তরিত করবো। ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন সহ সমাজের সকল অনৈতিক বন্ধ করার চেষ্টা করবো।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ