শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

এমপি রুহুলের সাথে মতলব উত্তর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিময়

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল।

উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল করতে সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নুরুল আমিন রুহুল এমপি। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের ভূমিকা পালন করতে হবে।

এড. নুরুল আমিন রুহুল বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে সকলকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও জনসাধারণ যাতে সরকারি দপ্তর হতে সেবাগ্রহণে কোনরুপ বিরম্বনায় না পড়েন সে বিষয়ে সকল দপ্তর প্রধানকে নির্দেশনা প্রদান করেন এবং মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তর প্রধানগণের উত্থাপিত সমস্যার সমাধানকল্পে দ্রæত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল’সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ