শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

নায়েরগাওঁ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদে করোনার গণটিকা প্রদান সম্পন্ন

মো: রবিউল আলম, মতলব (চাঁদপুর) / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাওঁ উত্তর ইউনিয়ন পরিষদে ও ২নং নায়েরগাওঁ দক্ষিণ ইউনিয়নের আশ্বিণপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মহামারী করোনার প্রতিষেধক টিকা ভ্যাকসিন প্রদান করা সম্পন্ন হয়েছে।

গত ৭ আগষ্ট(শনিবার) সকাল ৯ ঘটিকা হতে এই কার্যক্রম শুরু। প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা ইউনিয়ন পরিষদে আসা মানুষদেরকে এই টিকা প্রদান করেন। ৭ আগস্ট (শনিবার) উভয় ইউনিয়নের টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল সহ আরো অনেকে। ১নং নায়েরগাওঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃমিজানুর রহমান সেলিম ভ্যাকসিনের সার্বিক কার্যক্রম তদারকি করেন।

তিনি জানান আজ ৭ আগস্ট (শনিবার) এক যোগে সারা দেশে গণটিকা প্রদান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় আমার ১নং নায়েরগাওঁ উত্তর ইউনিয়নে ৬শ(ছয় শত) টিকা বরাদ্দ পেয়েছি আমি আমার ইউপি সদস্যদের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সুন্দর ভাবে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করে দিচ্ছি। পরবর্তী ধাপে সরকারি নির্দেশনা মেনে টিকা প্রদান করা হবে। তিনি আরো বলেন, সরকার করোনা মহামারি থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য গণটিকা কার্যক্রম চালু করেছে। ইউনিয়নের দোরগোড়ায় টিকা চলে আসায় এখানে বয়স্ক প্রতিবন্ধী নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাগণকে অগ্রাধিকার দিয়ে টিকা দিচ্ছি।এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই দিকে ২নং নায়েরগাওঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃমামুন মৃধা বলেন,আজ ৭ আগস্ট (শনিবার) এক যোগে সারা দেশে গণটিকা প্রদান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম দফায় আমার ২নং নায়েরগাওঁ দক্ষিণ ইউনিয়নে ৬শ(ছয় শত) টিকা বরাদ্দ পেয়েছি আমি আমার ইউপি সদস্যদের সহায়তা নিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে সুন্দর ভাবে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করে দিচ্ছি। পরবর্তী ধাপে সরকারি নির্দেশনা মেনে টিকা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, সরকার করোনা মহামারি থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য গণটিকা কার্যক্রম চালু করেছে। ইউনিয়নের দোরগোড়ায় টিকা চলে আসায় এখানে বয়স্ক প্রতিবন্ধী নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাগণকে অগ্রাধিকার দিয়ে টিকা দিচ্ছি। তিনি আরও বলেন এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় টিকা কার্যক্রমে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন ইউপি সচিব মোঃইব্রাহীম খলিল ইউপি সদস্যরা সহ অন্যান্যরা। এছাড়া আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব দক্ষিণ থানা পুলিশ ও আনসার সদস্যগণ। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলেছে


এই ক্যাটাগরির আরো সংবাদ