শনিবার (৭ আগস্ট) আছর বাদ দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এর উদ্যোগে হাইমচর উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন লামচরী ঈদগাহ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার। তিনি তার সংক্ষিপ্ত স্মৃতিচারণে বলেন, ইকরাম ভাই চাঁদপুর জেলার মধ্যে একজন সৎ ও ভালোমানের সাংবাদিক ছিলেন। তিনি সব সময় লিখুনীর মাধ্যমে জনগণের কল্যাণে ও সাংবাদিকদের সুনাম ও ঐক্যের জন্য কাজ করে গেছেন। আমি চাই তার আদর্শকে ধারন করে সাংবাদিকরা জাতির জন্য কাজ করে এগিয়ে যাবেন। যাতে জাতি ও সমাজ উপকৃত হয়। আমি ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা মরহুম ইকরাম ভাইয়ের ও তার পরিবারে জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে অংশ গ্রহন করেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান (রিয়াদ), ২নং উত্তর আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মিজি।
আরো উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ও অনলাইন একাত্তরের দর্পন হাইমচর প্রতিনিধি মোঃ মহাসিন মিয়া, হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক হাসান আল মামুন সহ বাজার ব্যবসায়ী ও মুসুল্লীগণ। মিলাদ ও মুনাজাত শেষে মুসুল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।