শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কোভিড-১৯ এর টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন নুরুল আমিন রুহুল এমপি

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৭ থেকে ১২ই আগষ্ট ২০২১ পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।তাই আগামী ৭ থেকে ১২ই আগষ্ট পর্যন্ত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল পৌরসভা/ ইউনিয়ন /ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টীকা কেন্দ্রে গিয়ে কোভিড-১৯ এর টীকা গ্রহণ করার আহবান জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

তিনি বলেন, করোনা মহামারী পরিস্থিতি অত্যন্ত্ম বিপদজনক পর্যায়ে রয়েছে। সরকার আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তারা জাতীয় পরিচয় পত্র সহ নিকটস্থ টীকা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করবেন। সরকারের বিনামূল্যে কোভিড-১৯ এর টীকা গ্রহণ ও উক্ত কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং সরকারের লকডাউনের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নুরম্নল আমিন রুহুল এমপি।


এই ক্যাটাগরির আরো সংবাদ