বুধবার (৪ আগস্ট) সকালে দোয়াটি শীল বাড়িতে করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ নিজ অর্থায়নে ৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন। পাশাপাশি করোনা রোগীদের যাবতীয় ঔষুধ সামগ্রী এবং তাদের সার্বিক খোজ খবর নেন তিনি।
ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ বলেন, ইউএনও দীপায়ণ দাস শুভ’র নির্দেশক্রমে প্রতিনিয়ত এই ইউনিয়নের প্রতিটি বাজার মনিটিং করা হচ্ছে। ইউনিয়নে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে।







