শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

মতলবে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও গাছ কেটে ক্ষতিসাধন

মতলব দক্ষিণ প্রতিনিধি / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের মতলবে আপন ভাইয়ের সাথে টাকা ও জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা ও আনুমানিক ৫ লক্ষ টাকার গাছ ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।


ঘটনাটি ঘটে গত ২৫ জুলাই (রোববার) সকাল মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়নপুর ইউনিয়নের চিরায়ু গ্রামে।


হামলার শিকার হওয়া কুদ্দুস প্রধানীয়া জানান, তার আপন ভাই বিল্লাল মিয়া, আলী আরশাদ, সিরাজ মিয়া, মোঃ ফারুক এবং ভাতিজা মিজান (পিতা: বিল্লাল মিয়া) বিবাদী গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিদেশি টাকা ও জমি-জমা বন্টন সংক্রান্ত বিরোধ চলছে। জমি সংক্রান্তে বিজ্ঞ আদালতে সি.আর মামলা নং-১৫২/২০১১ইং তারিখ২৬/০৬/২০১৯ইং, ধারা ৩২৩/৩০৭/৪৪০/৫০৬(২)/৩৪ পি.সি চলমান রয়েছে। ঘটনার দিন বিবাদীরা ২০/২৫জন ভাড়া করা সন্ত্রাসী লােকজন নিয়ে আমার জমিতে আমার রােপনকৃত আনুমানিক ৫০০টি গাছ ক্ষতি সাধন করে যার আনুমানিক মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। আমি বিবাদীদের বাধা প্রদান করলে বিবাদীগন আমার প্রতি ক্ষিপ্ত হইয়া আমার সাথে খারাপ আচরন করে এবং আমাকে মারধর করার জন্য দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে দৌড়ে আসে। আমি ডাক চিঙ্কারে লোকজন আসে এবং আমি প্রাণে রক্ষা পাই। তখন বিবাদীরা আমাকে প্রাণনাসের হুমকি সহ আমাকে মেরে লাশ গুম করার হুমকি প্রধান করে। তাই এ বিষয়ে গত রোববার (২ আগষ্ট) আমি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করি।


এ বিষয়ে মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল ইসলাম জানান, এই বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। সমস্ত ঘটনা তদন্তপূর্বক আইননুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ