শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

হাইমচরে রিক্সা চালকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান বিতরন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

চাঁদপুর জেলার হাইমচরে করোনা মহামারী ও লকডাউনে ক্ষতিগ্রস্থ রিক্সা চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।

মঙ্গলবার (৩ আগষ্ট) বেলা ১১টায় হাইমচর উপজেলা পরিষদ সামনে অসহায় রিক্সা চালকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল,ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

খাদ্য সহায়তা বিতরণ কাজে সহযোগিতা করেন সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক সমন্বয় কারী মোঃ জিল্লুর রহমান জুয়েল।

খাদ্য সহায়তা বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা ভুলে নাই, তার পক্ষ হতে উপহার তুলে দেয়া হলো, করোনায় ক্ষতি গ্রস্ত অসহায় মানুষকে সরকার ইউনিয়ন পরিষদ এর মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছ। পর্যায়ক্রমে সকলকে সুবিদা দেয়া হবে, তিনি আরো বলেন সারা দেশে যে ভাবে করোনা ভাইরাসের প্রাদুভাব বৃদ্ধি পাচ্ছে হাইমচর উপজেলায় এর ভয়াবহতা লক্ষ করা গেছে, প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, করোনা হতে আামাদের সচেতন হতে হবে, সচেতন হলে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ার সম্ভবনা কমে আসবে, সরকার ঘোষিত লকডাউন এবং আইনের প্রতি সম্মান দেখাবেন, আপনাদের জন্য সরকার টিকার ব্যবস্থা করেছে, আপনি নিজে টিকা নিন, অন্যকে নেয়ার জন্য বলুন, নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) আবদুল্লা আল ফয়সাল ,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ , হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ