শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

হাজীগঞ্জে মায়ের দাফন শেষে শ্বাসকষ্টে ছেলের মৃত্যু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাওকোরা গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এমন করুণ ঘটনায় শোকাহত। এরূপ ঘটনা দেখে ইউনিয়নের সকল মানুষের সচেতন হওয়া উচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাওকোরা গ্রামের কাজী বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৬০) কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও গলা ব্যথায় ভুগছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই সোমবার (২ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় মমতাজ বেগমকে দাফন করা হয়।

এদিকে মমতাজ বেগমের দাফনের কিছুক্ষণ পরেই তার বড় ছেলে সোহাগের (৪২) শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে পরিবারের লোকজন উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সোহাগ পেশায় একজন ঠিকাদার ছিলেন। আলীগঞ্জে তিনি তার পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে। মায়ের পর ছেলে সোহাগের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ